২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ১০:৩৫

শিরোনাম
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে

খুলনা-৪ কে মৎস্য শিল্পের আধুনিক মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে-হেলাল

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : খুলনা-৪ (রূপসা-তেরোখাদা-দিঘলিয়া) আসনকে দেশের অন্যতম আধুনিক ও টেকসই মৎস্য শিল্পের মডেল এলাকায় রূপান্তরের অঙ্গীকার করেছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল। তিনি বলেছেন, মৎস্য সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে রূপসা উপজেলার চর রূপসা এলাকায় বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টস এসোসিয়েশন (বিএফএফইএ), খুলনা অঞ্চল আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজিজুল বারী হেলাল বলেন, রূপসা, তেরোখাদা ও দিঘলিয়া নদী, খাল ও জলাশয়ে ভরপুর সম্ভাবনাময় জনপদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে খুলনা-৪ এর মৎস্য খাতকে আধুনিক প্রযুক্তিনির্ভর ও টেকসই শিল্পে রূপান্তর করাই হবে আমার অন্যতম অগ্রাধিকার।

তিনি আরও বলেন,মৎস্য শিল্প দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এই শিল্পকে কোনোভাবেই অবহেলা কিংবা ধ্বংস হতে দেওয়া যাবে না। অসাধু ব্যবসায়ীদের হাত থেকে মৎস্য খাতকে উদ্ধার করে উৎপাদন বহুগুণে বাড়াতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে মানসম্মত মাছ উৎপাদনের দিকে এগোতে হবে।
জেলে ও মৎস্য চাষিদের সুবিধার্থে উন্নত যোগাযোগ ব্যবস্থা, আধুনিক সংরক্ষণাগার ও বাজার কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন,পরিবেশবান্ধব প্লান্ট, এক্সপোর্ট প্রসেসিং জোন এবং হিমায়িত মাছ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তুলে দেশি ও উন্নত জাতের মাছের উৎপাদন বাড়ানো হবে। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। যুবসমাজকে মৎস্য খাতে যুক্ত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএফএফইএ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ তরিকুল ইসলাম জহির।

বিএফএফইএ’র ভাইস প্রেসিডেন্ট শেখ কামরুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশিদ, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, ডিএফএফই’র ডাইরেক্টর শফিউল্লাহ খান মিলন, এ্যাপেলো সী ফুডের এমডি আইনুল ইসলাম, ইন্টারন্যাশনাল সী ফুডের ডাইরেক্টর নুরুল ইসলাম, জেমিনি সী ফুডের জিএম মাহমুদ রিয়াদ, ফ্রেস ফুড লিমিটেডের জিএম মোঃ শফিকুর রহমান, সালাম সী ফুডের রিসিভ ইনচার্জ আবু হানিফ মল্লিক, রুমেজো ফুড লিমিটেডের নাজমুল হুদা চৌধুরী এবং খুলনা জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম। দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি আবুল হাসান হামেদি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন