১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ২:৫৯

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

চাঁদখালীতে রফিকুল ইসলামের ৩১ দফার লিফলেট বিতরণ

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫

  • শেয়ার করুন

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছার চাঁদখালীতে গণসংযোগ, মতবিনিময় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও খুলনা-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক।

তিনি ২৪ অক্টোবর শুক্রবার সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার চাঁদখালী বাজারের প্রধান সড়ক সহ বাজারের সকল অলিগলিতে গণসংযোগ এবং তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। গণসংযোগ শেষে তিনি চাঁদখালী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

এসময় তিনি বলেন আমি ২৫ বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের আদর্শ কে ধারণ করে ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতি করে আসছি। বিগত ১৭ বছর ঢাকা সহ পাইকগাছা কয়রায় হাসিনা বিরোধী আন্দোলন করেছি। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ সহ সবসময় এলাকার মানুষের পাশে থেকে জনকল্যাণ মূলক কাজ করে যাচ্ছি। আগামীতে এলাকার মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। তিনি বলেন নির্বাচন আসলেই কিছু অরাজনৈতিক লোকের আবির্ভাব ঘটে। দুঃসময়ে এদের খুঁজে পাওয়া যায় না। এদের থেকে সবাই কে সতর্ক থাকতে হবে।

যারা হাসিনা বিরোধী আন্দোলনে মাঠে ময়দানে ছিল তাদের পাশে থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী কে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহবান জানান। দলীয় নেতাকর্মীদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আনিসুর রহমান বিশ্বাস, নাজমুল হুদা মিন্টু, শিক্ষক শফিকুল ইসলাম, অ্যাডভোকট জাহিদ আল কাদীর, পিয়ারুল ইসলাম, মফিজুর রহমান, আব্দুর রহিম, আক্তার হোসেন সরদার, ফারুক হোসেন, তেজেন মন্ডল, শেখ ইদ্রিস, এসএম শাহাবুদ্দিন আহমেদ, সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম ও মিঠুন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন