৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:৪৩

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

খুলনা মহানগরীতে গাঁজাসহ কথিত সাংবাদিক গ্রেফতার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২০

  • শেয়ার করুন

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৩য় ফেজে একটি বহুতল ভবনের ৪র্থ তলায় অভিযান চালিয়ে কথিত এক সাংবাদিককে মাদকসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) কথিত ওই সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম শামীম্থর কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল।
ওই বাড়ির মালিক মুন্সি আক্তার হোসেন জানান, মোঃ জহিরুল ইসলাম শামীম সাংবাদিক পরিচয়ে বাড়ির ৪র্থ তলার দু্থটি ফ্লাট ভাড়া নেন। ডিব্থির অভিযানকালে
মাদক উদ্ধারের সময়ে তিনি ঘটনাস্থলে গেলে কথিত সাংবাদিক শামীম গাঁজা সেবনের কথা স্বীকার করেন।
কেএমপ্থির সহকারী কমিশনার (গোয়েন্দা) অমিত কুমার বর্মন জানান, রবিবার বিকেলে গোপন খবরেরভিত্তিতে সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৩য় ফেজ্থের ২নং রোডের ৬নং হোল্ডিংয়ের মুন্সি আক্তার হোসেনের বাড়ির ৪র্থ তলায় মোঃ জহিরুল
ইসলাম শামীম ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তার কাছ থেকে ৪০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।অভিযানকালে তার কাছ থেকে একটি পত্রিকার আইডি কার্ড (পরিচয়পত্র) পাওয়া
গেছে। প্রাথমিকভাবে তিনি স্বীকার করেছেন নিজের প্রয়োজনে পত্রিকার কার্ড তিনি নিয়েছেন। তবে তিনি সাংবাদিকতার সাথে যুক্ত নন বলেও স্বীকার করেছেন। এঘটনায় তার বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন