১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১১:১৯

শিরোনাম
সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের

খুলনা চেম্বার সভাপতি দু’টি হাসপাতালে হাই ফ্লো নজেল ক্যানোলা ও অক্সিজেন সিলিন্ডার প্রদান

প্রকাশিত: জুলাই ২৩, ২০২১

  • শেয়ার করুন

খুলনার দু’টি হাসপাতালে করোনা রোগিদের চিকিৎসায় হাই ফ্লো নজেল ক্যানোলা ও অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন খুলনা চেম্বারের প্রেসিডেন্ট কাজী আমিনুল হক ।
আজ বৃহস্পতিবার(২২জুলাই) এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মোহাম্মদ জসিম উদ্দিনের সহযোগিতায় খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও সাবেক মেয়র কাজী আমিনুল হক খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিব উদ্দীনের নিকট বিভাগীয় খুলনা পুলিশ হাসপাতালের জন্য দশটি অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার এবং শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের জন্য তিনটি অত্যাধুনিক হাই ফ্লো নজেল ক্যানোলা হস্তান্তর করেন।

বেলা ১২ টায় তিনি শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত পাতালের এ্যসিন্ট্যান্ট প্রফেসর ডাঃ লিপিকা রায়ের (আই সি ইউ এন্ড এনেসথেসিয়া) নিকট তিনটি অত্যাধুনিক হাইফ্লো নজেল ক্যানোলা এবং বেলা একটায় বিভাগীয় খুলনা পুলিশ হাসপাতালে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলামের নিকট দশটি অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা খুলনা চেম্বার অব কমার্সের পরিচালক ও এফবিসিসিআইয়ের জিবি সদস্য মোঃ মফিদুল ইসলাম টুটুল, পরিচালক খান মোঃ সাইফুল ইসলাম , ডাক্তার ফরিদ উদ্দিন আহমেদ , খুলনা মেডিকেল কলেজ করোনা ইউনিটের প্রধান ডাক্তার শৈলেন্দ্র নাথ, কে এমপির ডিসি খুলনা সদর শাহ এহসানুল হক , হাসপাতালের ও পুলিশ প্রশাসনের ডাক্তার , উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট কাজী আমিনুল হক করোনার এই মহামারী সময়ে হাইফ্লো নজেল ক্যানোলা ও অক্সিজেন সিলিন্ডার খুলনার মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে তিনি বলেন, সরকারের স্বাস্থ্যবিধি মেনে করোনা আক্রান্ত ও মৃত্যুর হার কমিয়ে আনতে পারলে আমরা স্বাভাবিক জীবনযাপন ও ব্যবসা-বাণিজ্য শিল্প কলকারখানা চালু রাখতে পারবো।
তাই সকলকে মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানান তিনি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন