২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১০:৩৩

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

খুলনা ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে বিআরটিএর চেক বিতরণ

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের অনুকূলে ক্ষতিপূরণ হিসেবে চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ট্রাস্টি বোর্ডের তহবিল থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বিআরটিএ খুলনা সার্কেল কার্যালয়ের সভাকক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

এসময় তিনি বলেন, যেখানেই দুর্ঘটনার সংবাদ পাওয়া যাবে, সেখানেই বিআরটিএ কর্মকর্তারা উপস্থিত হবেন। যদি দুর্ঘটনায় কেউ মারা যান, সেক্ষেত্রে মৃত ব্যক্তির দাফন বা সৎকার পর্যন্ত কর্মকর্তারা পরিবারের সঙ্গে থাকবেন। একই সঙ্গে ক্ষতিপূরণের ফরম সরাসরি পরিবারের হাতে পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও জানান, সড়কে দুর্ঘটনা কমাতে সরকার ইতোমধ্যেই নানা পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে ফিটনেসবিহীন গাড়ি সড়কে চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই ধরনের গাড়ির বিরুদ্ধে আরও জোরালো অভিযান পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে খুলনার ৮টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চেক হস্তান্তর করা হয়। এর আগে সকালে সাতক্ষীরায় আয়োজিত পৃথক এক অনুষ্ঠানে আরও ৬টি পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়। নিহত পরিবারের অনুকূলে প্রত্যেককে ৫ লাখ টাকা করে অনুদান এবং আহতদের পরিস্থিতি অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
চেক বিতরণ অনুষ্ঠানে খুলনা বিআরটিএর উপ-পরিচালক ওসমান সরোয়ার আলম, বাস মালিক সমিতি ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিআরটিএর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআরটিএ সূত্রে জানা গেছে, স্থায়ী অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন