২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৩:২৪

শিরোনাম
সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত

খুলনা ও চাঁপাইনবাবগঞ্জে বিএনপির কমিটি ঘোষণা

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১

  • শেয়ার করুন

খুলনা জেলা, মহানগর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতি এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, আজ খুলনা জেলা, খুলনা মহানগর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।

আমির এজাজকে আহ্বায়ক, আবু হোসেন বাবুকে ১নং যুগ্ম আহ্বায়ক ও মনিরুল হাসান বাপ্পিকে সদস্য সচিব করে খুলনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।

অ্যাডভোকেট শফিকুল আলম মনাকে আহ্বায়ক, তরিকুল ইসলাম জহিরকে ১নং যুগ্ম আহ্বায়ক এবং মো. শফিকুল আলম তুহিনকে সদস্য সচিব করে খুলনা মহানগর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।

অন্যদিকে গোলাম জাকারিয়াকে আহ্বায়ক, অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপুকে ১নং যুগ্ম আহ্বায়ক এবং রফিকুল ইসলামকে সদস্য সচিব করে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন