২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১:৪০

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খালেক-কামাল-মন্নুজানসহ ৭৫ জনের নামে মামলা

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক :

খুলনায় বিএনপি অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন, সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, মহানগর সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানাসহ আওয়ামী লীগের ৭৫ নেতার নামে মামলা হয়েছে।

৭ নম্বর ওয়ার্ড বিএনপি অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে বুধবার (২১ আগস্ট) মহানগরের খালিশপুর থানায় মামলাটি দায়ের করেন নগরের সাত নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস শেখ।

খালিশপুর থানার ওসি (তদন্ত) আশিষ মৈত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় ৭৫জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৫০ জন অজ্ঞাতপরিচয়, মামলা নম্বর চার।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২২ সালের ২৭ আগস্ট বিকালে আসামীরা আগ্নেয়াস্ত্র, হকিস্টিক, লোহার রড, নিয়ে ৭ নং ওয়ার্ড বিএনপির সামনে এসে বোমাবাজি করে ত্রাস সৃষ্টি করে এবং শর্টগান দিয়ে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। তারা বিএনপি কার্যালয়ে প্রবেশ করে লুটপাট করে এবং আগুন ধরিয়ে দিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন