১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৩:২০

শিরোনাম
সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের

কয়রায় মোহসিন রেজা চেয়ারম্যান, মেহেদী ও নাসিমা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: জুন ১০, ২০২৪

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধি:

কয়রা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা। উপজেলার ৭ টি ইউনিয়নের ৬৭ কেন্দ্রে তিনি মোটরসাইকেল প্রতিকে ৩৫৯২৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী বর্তমান চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম আনারস প্রতিকে পেয়েছেন ২৭৩১৬ ভোট। জিএম মোহসিন রেজা ৮৬১১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। অপর আরেক প্রার্থী অনাদী সানা ঘোড়া প্রতিকে ৮৩১১ ভোট পেয়েছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এ্যাডঃ মেহেদী হাসান ২৪০৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী এ্যাডঃ আরাফাত হোসেন পেয়েছেন ১৯৩৬৩ ভোট। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নাসিমা আলম। তিনি ৩৩৮৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী নিলীমা চক্রবর্তি পেয়েছেন ১৬৭১৭ ভোট। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি রির্টানিং কর্মকর্তা বিএম তারিক-উজ-জামান বলেন, এ বারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন