২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৪:২৫

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

কুষ্টিয়ায় নারী, পুরুষ ও শিশুকে প্রকাশ্যে গুলি করে হত্যা

প্রকাশিত: জুন ১৩, ২০২১

  • শেয়ার করুন

কুষ্টিয়ায় দিনেদুপুরে এক নারী ও শিশুসহ তিনজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। রবিবার বেলা ১১টার দিকে শহরের কাস্টমস মোড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত একজনকে পুলিশ আটক করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ তিনজনের মধ্যে এক নারী ঘটনাস্থলেই মারা যান। তার বয়স আনুমানিক ৩৫ বছর। অন্যদিকে গুলিবিদ্ধ অবস্থায় অপর এক পুরুষ (৩৫) ও চার বছরের শিশুকে হাসপাতালে আনা হয়। কিছুক্ষণ পর তাদের দুজনের মৃত্যু হয়। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা ধারণা করছেন, নিহত পুরুষ ও নারী স্বামী-স্ত্রী হতে পারেন। আর শিশুটি তাদের সন্তান।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীকে পুলিশ আটক করেছে।

এদিকে কেন কী কারণে এ তিনজনকে হত্যা করা হয়েছে সে সম্পর্কে কিছুই জানাতে পারেনি পুলিশ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন