২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সন্ধ্যা ৭:৩৮

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

কুতুবদিয়ায় বন্দুকসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার

প্রকাশিত: জুলাই ২২, ২০২৫

  • শেয়ার করুন

চট্টগ্রাম, ২২ জুলাই ২০২৫: বাংলাদেশ নৌবাহিনী দেশের উপকূলীয় অঞ্চলসমূহে নিয়মিতভাবে মাদক, অস্ত্র ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার দিবাগত রাতে (২২-০৭-২০২৫) কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলীর পাড়া (৫ নং ওয়ার্ড) এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে সন্দেহজনক স্থানসমূহে তল্লাশি চালিয়ে জুম্মার পাড়া এলাকায় একটি লবণের মাঠে ১টি একনলা বন্দুক ও ২টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তীতে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় ও দ্বীপাঞ্চলে নিরাপত্তা রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে। দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় নৌবাহিনী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন