২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৯:৪৩

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

কাল শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২

  • শেয়ার করুন

আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। চলবে ১ অক্টোবর পর্যন্ত। পরীক্ষার জন্য ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে। সারাদেশে ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় অংশ নেবে।পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা রয়েছে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, সফলভাবে পরীক্ষা গ্রহণ সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রথম দিন বাংলা প্রথমপত্র দিয়ে শুরু হবে এবারের এসএসসি পরীক্ষা। গত জুন মাসে এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও বন্যার জন্য পিছিয়ে ১৫ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়। পরীক্ষার্থীরা এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত।

সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা হচ্ছে। তিনটি বিষয়ে হবে না পরীক্ষা। হলে প্রশ্ন বাছাই করতে গিয়ে অহেতুক সময় নষ্ট না করার পরামর্শ দিচ্ছেন শিক্ষকরা।

এদিকে, প্রশ্নফাঁস ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

এ বছর এসএসসি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হওয়ার কথা থাকলেও সার্বিক দিক বিবেচনা করে যানজট এড়াতে তা পিছিয়ে বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত।

গত ১৯ জুন এসএসসি পরীক্ষা শুরুর কথা থাকলেও সিলেটসহ দেশের অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়। এবার সংশোধিত ও পুনর্বিন্যাস করা সিলেবাসে ৩ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টা পরীক্ষা নেওয়া হবে।

প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এসএসসি ও এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও এ বছর করোনা ও বন্যা পরিস্থিতির কারণে এ দুটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা পিছিয়ে যায়। গত বছর এসএসসি পরীক্ষা নেওয়া হলেও করোনার কারণে এইচএসসিতে শিক্ষার্থীদের অটোপাস দেয় সরকার।

করোনার কারণে দ্বিতীয় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস বন্ধ করা হয় চলতি বছরের ২১ জানুয়ারি। এক মাস পর ২২ ফেব্রুয়ারি ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষাঙ্গন খুলে দেয় সরকার।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পর দুই দফায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়। প্রায় দেড় বছর বন্ধ থাকার পর প্রথম দফায় গত বছরের ১২ সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে খুলতে শুরু করে শিক্ষাঙ্গন।

এদিকে সারাদেশে বন্যা পরিস্থিতির কারণে পেছানো ২০২২ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ৬ নভেম্বর। এবার সকাল ও বিকেল দুই ধাপে পরীক্ষা নেওয়া হবে। সকালের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১টা এবং বিকেলের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। গত সোমবার (১২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ করেছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন