২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ১১:৩৫

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা স্থগিত

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২

  • শেয়ার করুন

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি বাংলা প্রথম পত্র (নতুন ও পুরানো সিলেবাস) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে রোববার (৬ নভেম্বর) দুপুরে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়ত উল্লাহ স্বাক্ষরিত এক জরুরি নোটিশ জারি করা হয়।রোববার বিকেলে এই পরীক্ষা হওয়ার কথা ছিল।

নোটিশে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২২ সনের এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেণির বাংলা-১ নতুন ও পুরাতন সিলেবাসের (বিষয় কোড: ২১৮১১ ও ১৮১১) পরীক্ষা অনিবার্য কারণ বশতঃ স্থগিত করা হলো। স্থগিতকৃত বিষয়ের সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এ প্রসঙ্গে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, আমাদের একাদশ শ্রেণিতে এ বছর নতুন সিলেবাসে পরীক্ষা হওয়ার কথা রয়েছে। কিন্তু ভুল করে পুরাতন সিলেবাসে প্রশ্ন ছাপা হয়ে গেছে। আগামী দুই- এক দিনের মধ্যেই আবার নতুন প্রশ্নপত্র তৈরি করে তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, বাংলা প্রথম পত্রের মাধ্যমে সারাদেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। রোববার বেলা ১১টা থেকে এ পরীক্ষা শুরু হয়। চলে দুপুর ১টা পর্যন্ত।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন