২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৯:৪৭

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

কাভার্ডভ্যানের চাপায় গুরুতর আহত আইনজীবীর ক্ষতিপূরণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২০

  • শেয়ার করুন

নর্দান বিশ্ববিদ্যালয় ল অ্যালামনাই খুলনার উদ্যোগে আজ সোমবার (২৩ নভেম্বর)সকাল ৯ ঘটিকার সময় খুলনা জেলা আইনজীবী সমিতির সামনে গুরুতর আহত এডভোকেট এস এম ইসমাইল হোসেনের ক্ষতিপূরণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে গত ইংরেজি ১৪ নভেম্বর বিকাল সাড়ে ৫ টায় পাইকগাছা উপজেলা চাঁদখালী ইউনিয়নের গজালিয়া মেইন রোডে বেপরোয়া গতির কাভার্ড ভ্যানের (নরসিংদী খ-১১- ০১৯৮) ধাক্কায় গুরুতর আহত হন এডভোকেট এস এম ইসমাইল হোসেন (৩০) ও তার সহযাত্রী মোঃ আব্দুল সাত্তার (৫৮), তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় মাথায় মারাত্মক আঘাত প্রাপ্ত ও নাক মুখ দিয়ে রক্তক্ষরণ এবং শরীরের বিভিন্ন স্থানে ভাঙ্গা যখন প্রাপ্ত হয়। পাইকগাছা উপজেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করলে গাজী মেডিকেল হাসপাতালের আইসিইউতে ভর্তি হয় কিন্তু অবস্থার আরো অবনতি হলে খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে আইসিসিতে স্থানান্তরিত করা হয়। বর্তমানে শেখ আবু নাসের হাসপাতাল চিকিৎসাধীন ইসমাইল হোসেনের স্বাভাবিক জ্ঞান ফেরেনি। তার পরিবার সকলের নিকট দোয়া ও ন্যায় বিচার চেয়েছেন।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন খুলনায় আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কেএম ইকবাল হোসেন, জেলা জজ কোর্টের বিজ্ঞ পিপি এডভোকেট এনামুল হক সহ জেলা আইনজীবী সমিতির সমিতির অন্যান্য সদস্য বৃন্দ এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক শিক্ষার্থী বৃন্দ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন