১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১০:৩০

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

কয়রায় ৪২কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১

  • শেয়ার করুন

কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪২কেজি হরিণের মাংসসহ আব্দুর রহমান সবুজ (২০) নামের এক চোরা শিকারিকে আটক করেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে চারটার দিকে কয়রা থানা পুলিশের একটি দল উপজেলার মহেশ্বরীপুর ইউপির সুন্দরবন সংলগ্ন তেতুলতলার চর গ্রাম এলাকা থেকে ৪২কেজি হরিণের মাংসসহ আব্দুর রহমান সবুজকে আটক করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীর সাথে থাকা অন্য পাচারকারীরা পালিয়ে যায়।

কয়রা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন বলেন, এ ঘটনায় বন্যপ্রাণী নিধন আইনে মামলা হয়েছে।

পরে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে উদ্ধারকৃত মাংস মাটিতে পুঁতে নষ্ট করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন