২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৮:৪২

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

কয়রায় কুপিয়ে হত্যা! পুকুরে ভাসছে মা-বাবা ও সন্তানের লাশ

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১

  • শেয়ার করুন

খুলনার কয়রায় মা-বাবা ও সন্তানকে কুপিয়ে হত্যা করে লাশ পুকুরে ভাসিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোরে স্থানীয়রা লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন- মো. হাবিবুর রহমান (৪০), তার স্ত্রী বিউটি খাতুন (৩০) ও তাদের একমাত্র মেয়ে টুনি (১১)।

কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কয়রা উপজেলার বামিয়া গ্রামে তিন জনকে হত‌্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। নিহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কী কারণে কারা তাদের হত্যা করেছে, সে বিষয়ে এখনো কোনো তথ‌্য পাওয়া যায়নি।’

হাবিবুর রহমানের প্রতিবেশী মো. আহসান হাবিব জানান, দিনমজুর হাবিবুর রহমান সোমবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু রাতের কোনো এক সময় হয়তো অস্ত্রধারীরা তাদের হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন