১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৭:১০

শিরোনাম
রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ

কয়রা-পাইকগাছার দৃশ্যমান উন্নয়নে বিএনপির বিকল্প নেই-বাপ্পী

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিকূল রাজনৈতিক বাস্তবতার মধ্যেও দৃঢ়তা ও সাহসের সঙ্গে নেতৃত্ব দিয়ে গেছেন। তাঁর রাজনৈতিক জীবন বাংলাদেশের নারী নেতৃত্বের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে ও ধানের শীষের মাঝে বেঁচে আছেন।

তার অসমাপ্ত কার্যক্রম বাস্তবায়ন করতে আপনারা সকলে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি তথা তারেক রহমান কে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবেন। ইতিমধ্যেই তিনি রাষ্ট্র গঠনের পরিকল্পনা ঘোষণা করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী একথা বলেন।

২৪ জানুয়ারী (শনিবার) বিকেল সাড়ে ৪টায় পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়ন বিএনপি সহ অঙ্গসহযোগী সংগঠনের দোয়া মাহফিল ইউনিয়ন বিএনপি নেতা শেখ বেনজির আহমেদ লাল, সভাপতিত্বে ও উপজেলা উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আবুল হোসেনের সঞ্চালনায় গদাইপুর বাজারে অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম শামিম কবির, সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপি আহবায়ক ডা: আব্দুল মজিদ, সাবেক সাধারন সম্পাদক এনামুল হক, জেলা বিএনপির সদস্য এ্যাড. আব্দুস সাত্তার, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপি সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌর বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা লাকী, সাবেক সাধারন সম্পাদক মোঃ মোস্তফা মোড়ল। দোয়া পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম খলিল।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন