২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ১০:৩১

শিরোনাম
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে

একটি কুচক্রি মহল নির্বাচন বানচালের জন্য গভীর ভাবে ষড়যন্ত চালাচ্ছে -কপিল কৃষ্ণ মন্ডল

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬

  • শেয়ার করুন

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাট-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল বলেছেন, একটি কুচক্রি মহল নির্বাচন বানচালের জন্য গভীর ভাবে ষড়যন্ত চালাচ্ছে। আপনারা সকল ষড়যন্ত প্রতিহত করে ধানের শীষের প্রার্থীকে ভোট প্রদান করে সে ষড়যন্ত ভেঙ্গে দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

তিনি মঙ্গলবার (২৭ জানুয়ারী) দুপুরে ফকিরহাটের কাটাখালী বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে খন্ডখন্ড নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, দেশ ও রাষ্ট্রের উন্নয়নে দেশ নায়ক তারেক রহমানের বিকল্প আর কেউ নেই।

তাই দেশের উন্নয়নে তারেক রহমানের হাতকে আরো শক্তিশালি করার জন্য ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি উদ্যাত্ব আহবান জানান।

উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা’র সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, বাগেরহাট-১ আসনে যুবদল কেন্দ্রিয় নির্বাহী কমিটি কর্তৃক দায়িত্বপ্রাপ্ত নেতা কাজী মনজুর রহমান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী, নোমান আল মেহেদী, সাবেক আহবায়ক ফকির শহিদুল আলম, সদস্য সচিব মোঃ ফরহাদ হোসেন, বিএনপি নেতা কবির হোসেন, এম এ আওয়াল, সাজ্জাদ হোসেন নান্নু, এসএম খলিলুর রহমান, সরদার বিল্লাল হোসেন, ফরহাদ হোসেন জুয়েল, আলীবুদ্দিন, শেখ শরিফুল ইসলাম, ফকরুল আলম, শেখ মাসুদ রানা আরিফ, নুর ইসলাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোল্লা রাজু আহম্মেদ, সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, মোদাচ্ছের মল্লিক, উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি মীর মোশারেফ হোসেন, মহিলাদল নেত্রী কলিমা বেগম, নুর জাহার বেগম। এছাড়াও তিনি এদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত শ্যামবাগাত, মাসকাটা, ধনপোতা, ভবনা, লখপুর ও পিলজংগ ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভায় যোগ দেন এবং প্রচারপত্র ও লিফলেট বিতরণ করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন