২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১০:২৭

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

আমি জনগণের সেবক হয়ে আপনাদের মাঝে থাকতে চাই-লবি

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ ও বিসিবির সভাপতি মোহাম্মদ আলি আসগর লবি বলেন-আমি নির্বাচিত হলে এ অঞ্চলের বৃহত্তর বিল ডাকাতিয়ার সমস্যা সমাধানসহ সাংবাদিকদের কল্যাণে যা যা দরকার তাই করবো। আমি জনগণের সেবক হয়ে আপনাদের মাঝে থাকতে চাই। আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই, আমি চাই শুধু একটু সম্মান।

বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়া অফিসার্স ক্লাবে ডুমুরিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী আবদুল্লাহ। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলি আসগর লবি তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, তাদের বস্তনিষ্ঠ লেখনীর মাধ্যমে কোটি কোটি মানুষের উপকার হয়।

সাংবাদিক এসএম মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। উপস্থিত ছিলেন বিএনপি নেতা শের আলম সান্টু, শেখ মশিউর রহমান লিটন, শেখ ফরহাদ হোসেন, এ্যাডভোকেট মুমিনুর রহমান নয়ন,জিএম তারেক, মাহবুব আলম,মুর্শিদা খানম, সাংবাদিক আবু হেনা মুক্তি, আব্দুল লতিফ মোড়ল,এস রফিকুল ইসলাম, অরুণ দেবনাথ, সুব্রত ফৌজদার, শেখ আব্দুস সালাম,সাব্বির খান ডালিম, সুমন ব্রম্ম সেলিম আবেদ,মাসুম গাজী, গাজী আব্দুল কুদ্দুস,আশরাফুল আলম, শেখ সিরাজুল ইসলাম, সুজিত মল্লিক ও নাসিম গাজী।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন