২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৯:১৮

শিরোনাম
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে

আমার প্রথম কাজ ডুমুরিয়া-ফুলতলাবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্ত করা-লবি

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : খুলনা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী আসগার লবি বলেছেন, নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে ডুমুরিয়া-ফুলতলাবাসীকে জলাবদ্ধতা থেকে চিরস্থায়ীভাবে মুক্ত করা। জলাবদ্ধতা কবলিত এই অঞ্চলের জনসাধারণের পাশে থাকবো, জনগণের প্রতিটি দাবির পক্ষে পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব মনে করেছি। তাই তারেক রহমান আমাকে এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নের প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে পাঠিয়েছেন।

তিনি বলেন, আসন্ন সংসদ নির্বাচনে সকলেই ভোট কেন্দ্রে যাবেন, অন্যান্যদের উৎসাহিত করুন। কারণ ভোট কেন্দ্রে জনসাধারণের উপস্থিত ও আপনাদের সরাসরি মতামতের ভিত্তিতে যোগ্য নেতা নির্বাচনের মাধ্যমে উন্নয়ন বুঝে নিন। তাই আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষে আপনার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাকে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করার আহবান জানাচ্ছি।

বৃহস্পতিবার বিকালে ডুমুরিয়া মাগুরখালিনির্বাচনী জনসভা খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি একথা বলেন।

তিনি আরো বলেন, ডুমুরিয়া-ফুলতলার জলাবদ্ধতা নিরসনে আমরা কাজ শুরু করেছি। আমি এমপি নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে এ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান করা। আজ আপনাদের কাছে ধানের শীষ প্রতীক নিয়ে এসেছি, আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি। আমি সুবিধা বঞ্চিত এই অঞ্চলের মানুষের জীবনযাত্রারমান উন্নয়ন করতে এসেছি। সেই সুযোগটুকু আপনাদের কাছ থেকে পাবো তা ইতিমধ্যে বিভিন্ন সভা সমাবেশে আপনাদের সরব উপস্থিতি প্রমান করেছে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, বিএনপি নেতা মোল্লা মোশারেফ হোসেন মফিজ, নাসির গাজী, সুজিত চেয়ারম্যান, মোঃ কবির হোসেন, মোঃ লিটন, যুবনেতা আব্দুল্লাহ হেল কাফি, আলি আক্কাস, সজিব, গফুর পাহাড়, মোহাম্মদ মিন্টু জামাল জোয়ারদার, রুহুল আমিন, শেখ আতাউর রহমান, এফ এম শাহজাহান, বিএনপির নেতা ‌সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, নুর মোহাম্মদ মোড়ল প্রমুখ।

পরবর্তী বিভিন্ন পথসভায় আলি আসগার লবি আরো বলেন, ডুমুরিয়া-ফুলতলা মানুষের সাথে আমার আতœার সম্পর্ক দীর্ঘদিনের। আমি আমার সর্বোচ্চ চেষ্টায় আপনাদের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করছি, আপনাদের কথা গুলো মনযোগ সহকারে শুনছি কারো ভাই ও কারো সন্তান হিসেবে। আপনারা ১২ ফেব্রুয়ারী আপনার মূল্যবান ভোট ধানের শীষ প্রতীকে প্রদান করে আমাকে এ অঞ্চলের প্রতিনিধিত্ব করার সুযোগ দিন। দলের দেয়া আমানত ও আপনাদের জীবনযাত্রার মান উন্নয়নে আজীবন কাজ করবো।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন