প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬

খবর বিজ্ঞপ্তির : স্বাস্থ্যসেবা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আজকের এই উদ্যোগ কেবল একটি চিকিৎসা ক্যাম্প নয়, এটি অবহেলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এক মহান প্রয়াস। আমাদের জনপদের সাধারণ মানুষ অর্থাভাবে অনেক সময় সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হন।
সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের এই ফ্রেন্ডশিপ প্রোগ্রাম পাইকগাছার সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এক বিশাল আশীর্বাদ হয়ে এসেছে। আগামী তিন মাস জুড়ে এই সেবা কার্যক্রমের মাধ্যমে আমাদের এলাকার মায়েরা, ভাইয়েরা ও বয়স্ক মানুষেরা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং ফ্রি ওষুধ পাওয়ার সুযোগ পাবেন। আসুন, দলমত নির্বিশেষে সাধারণ মানুষের এই কল্যাণে আমরা সবাই এক হয়ে কাজ করি এবং একে অপরকে সহযোগিতা করি।
সমাজ ও দেশের উন্নয়নে সুস্বাস্থ্য অত্যন্ত জরুরি। তাই প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এই ধরনের উদ্যোগ সবসময় অব্যাহত রাখা উচিত। তিনি ক্যাম্পের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।
১২ নভেম্বর (বৃহঃবার) সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের ফেন্ডশীপ প্রোগ্রামে আওতায় পাইকগাছায় ৩ মাসের ফ্রী চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন।
তিনি বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিবাদী খুনি আওয়ামী নেতৃত্বাধীন সরকার দেশের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা রেখে পালিয়ে গেছে। বিএনপি জনসাধারণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রতিটি সেক্টর ঢেলে সাজাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা সুপ্রতিষ্ঠিত হচ্ছে, তখন নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা বিএনপির সদস্য শাহাদাৎ হোসেন ডাবলু, ইমাদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারন সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, আইনজীবী সমিতির সভাপতি অ্যাড জিএম আব্দুস সাত্তার।