১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সন্ধ্যা ৬:৫৪

শিরোনাম
একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন

আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তি:
আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর খুলনা ব্রাঞ্চ কাউন্সিলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টায় সোনাডাঙ্গাস্থ আইসিএমএবি খুলনা শাখা কার্যালয় এর সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। র‌্যালির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ী মোড় হয়ে পুনরায় শাখা কার্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালিতে আইসিএমএবির খুলনা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর শেখ জিয়াউল ইসলাম এফসিএমএ, সেক্রেটারি আবদুল মোতালেব এফসিএমএ, আযম খান সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম, খুলনা ব্রাঞ্চ কাউন্সিলের কোষাধ্যক্ষসহ কাউন্সিলের অন্যান্য সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও আইসিএমএবির ফেলো ও অ্যাসোসিয়েট সদস্য এবং সংশ্লিষ্ট পেশাজীবীরা র‌্যালিতে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন একটি সংবিধিবদ্ধ পেশাজীবী প্রতিষ্ঠান। ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি দেশে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং শিক্ষা, গবেষণা ও পেশাগত উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আন্তর্জাতিক হিসাববিজ্ঞান অঙ্গনের স্বনামধন্য প্রতিষ্ঠান IFAC, CAPA ও SAFA-এর সঙ্গে সম্পৃক্ত আইসিএমএবি দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব, অর্থ ও ব্যবস্থাপনা বিভাগে দক্ষ পেশাজীবী তৈরিতে অবদান রাখছে।

আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপনের মাধ্যমে হিসাববিজ্ঞান পেশার গুরুত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় পেশাজীবীদের ভূমিকা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের অবদান তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন