২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১১:৪৫

শিরোনাম
নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার ফার্মেসিকে অর্থদণ্ড 

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৬

  • শেয়ার করুন

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ফার্মেসিকে অর্থদণ্ড করা হয়েছে।

​মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) বিকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় খুলনা জেলা ওষুধ প্রশাসনের কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

​অভিযানকালে মেসার্স দেবী ফার্মেসী, মেসার্স ইমরান ফার্মেসী, মেসার্স রহিম ফার্মেসী ও মেসার্স রোজিনা ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ‘ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী চারটি মামলায় মোট ৪ জন ফার্মেসি মালিককে ১৮,০০০ (আটারো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন