১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১২:৩৭

শিরোনাম
খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার

খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন খুলনা মহানগর বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির নেতৃবৃন্দ। পরিদর্শনকালে তাঁরা মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, পূজা উদ্যাপন কমিটির সদস্য ও পূজারিদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ও আয়োজনের খোঁজখবর নেন।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় পর্যবেক্ষক কমিটির আহবায়ক কাজী মাহমুদ আলী ও সদস্য সচিব চৌধুরী শফিকুল ইসলাম হোসেনের নেতৃত্বে পরিদর্শনকালে কমিটির সদস্যরা পূজামণ্ডপের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদ্যাপনের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। তাঁরা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অংশগ্রহণে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। পরিদর্শনকালে শ্রী শ্রী কালীবাড়ী কয়লাঘাট মন্দির, কেশব চন্দ্র সার্বজনীন পূজা মন্দির, রূপসা শ্মশানঘাট কালী মন্দির, বাগমারা সার্বজনীন শ্রী শ্রী গোবিন্দ মন্দির, দোলখোলা পূজামন্দির, বাজার কালীবাড়ী মন্দির ও ধর্মসভা মন্দিরসহ বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপের খোঁজখবর নেওয়া হয়। এ সময় শ্রী শ্রী কালীবাড়ী কয়লাঘাট মন্দিরের সভাপতি পলক কান্তি দাস ও সাধারণ সম্পাদক শুভ দত্ত, কেশব চন্দ্র সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি শ্রী সঞ্জীব বণিক ও শ্রী উত্তম গুপ্ত, রূপসা শ্মশানঘাট কালী মন্দিরের সভাপতি ডা. প্রদীপ দেবনাথ ও প্রবীর ব্যানার্জিসহ সংশ্লিষ্ট মন্দিরের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করা হয়।

পরিদর্শন কার্যক্রমে খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দের মধ্যে সাজ্জাদ হোসেন পরাগ, মোল্লা ফরিদ আহমেদ, জাকির ইকবাল বাপ্পি, সালাউদ্দিন মোল্লা বুলবুল, খায়রুজ্জামান সজীব ও বিপ্লব ভৌমিকসহ পর্যবেক্ষক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। তাঁরা উৎসবের আনন্দ ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়। সকল ধর্মের মানুষের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করা সবার দায়িত্ব। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্যাপনে সবাইকে এগিয়ে আসতে হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন