১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১:৫৩

শিরোনাম
কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬

  • শেয়ার করুন

খুলনা মহানগরী এলাকায় ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনার সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ম্যানেজার সুরভী বিশ্বাস। খুলনা শহর এরিয়া প্রোগ্রাম ও ওমেন ইকোনোমিক এমপাওয়ারমেন্ট (ডব্লিউইই) প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ সভার আয়োজন করে। সংস্থাটি নগরীতে শিশুর স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তাসহ দরিদ্র পীড়িত, সুবিধাবঞ্চিত, অসহায় শিশু, পরিবার এবং সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে।

প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক বলেন, বন্দর ও শিল্পনগরী খ্যাত খুলনা মহানগরীতে দেশের প্রায় বিয়াল্লিশটি জেলার মানুষের বসবাস এবং বিপুল এই জনগোষ্ঠীর মধ্যে নিম্ন আয়ের মানুষের সংখ্যাই বেশী। কেসিসি’র দায়িত্ব নেয়ার পর শহরের মানুষের জীবন যাত্রা সম্পর্কে অর্জিত ধারণার বিবরণ তুলে ধরে তিনি বলেন, তৃতীয় বৃহত্তম এ নগরীর মানুষের সমস্যা অনেক। এর একটা স্থায়ী সমাধান প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। নগরীতে কর্মরত বেসরকারি সংস্থাসমূহের কার্যক্রমের মধ্যে সমন্বয় করা গেলে অনেক নাগরিক সমস্যা সমাধান সম্ভব বলে তিনি উল্লেখ করেন। এদিক বিবেচনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কার্যক্রম প্রশংসনীয় বলেও তিনি মন্তব্য করেন।

সভায় প্রকল্পের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে উপস্থিত বক্তারা নিয়মিত কাজের পাশাপাশি শিশুদের ব্যক্তিগত স্বাস্থ্য শিক্ষার আওতায় আনা এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য সংরক্ষণের অভ্যাস গড়ে তোলা, নিম্নআয়ের মানুষের বসতিতে সুপেয় পানির ব্যবস্থা করাসহ চলমান হাম-রুবেলা টিকা থেকে কোন শিশু যেন বাদ না পড়ে তা মনিটরিং করার আহবান জানান। এছাড়া বয়োবৃদ্ধদের জন্য হুইল চেয়ার ও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সাদাছড়ি প্রদানের বিষয়টি প্রকল্পভুক্ত করার অনুরোধ জানান।

এ পর্যালোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-ইমরান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কেন্দ্রীয় ম্যানেজার (হেলথ, নিউট্রেশন এন্ড ওয়াশ) ডা. সন্তোষ কুমার দত্ত ও লাইভলিহুড এক্সটার্নাল এনগেজমেন্ট ইউথ ডেভেলপমেন্ট এন্ড আরবান লাইভলিহুড ম্যানেজার মো: রুহুল আমিন সরকার। সুচনা বক্তব্য রাখেন নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের কর্মকর্তা আবেদা সুলতানা এবং সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার ফ্রান্সিস সময়েল সোম। কেসিসি’র ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন