৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১১:১৭

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

নৌবাহিনী প্রধানের বিএনসিসির সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫

  • শেয়ার করুন

ঢাকা : বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫/২৬ এর সমাপনী কুচকাওয়াজ আজ মঙ্গলবার (০৯-১২-২০২৫) সাভারের বাইপাইলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এছাড়াও, তিনি ক্যাডেটদের মনোমুগ্ধকর ও দৃষ্টিনন্দন পরিবেশনা উপভোগ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতেই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বিএনসিসি ক্যাডেটসহ সকল শহীদ, আহত ও বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সেই সাথে জুলাই-আগস্ট এর বৈষম্যবিরোধী আন্দোলনে সকল ছাত্র জনতার আত্মত্যাগকে তুলে ধরেন। তিনি বলেন, দেশের ক্রান্তিকালে দেশ সেবার মহান ব্রত নিয়ে বিএনসিসি অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত এই স্বেচ্ছাসেবী সংগঠনের ক্যাডেটগণ দুর্যোগ মোকাবিলা, ট্রাফিক নিয়ন্ত্রণ, সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন জাতীয় সংকটে ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের ভবিষ্যতে উন্নয়নের ধারাকে শক্তিশালী করতে সুশিক্ষিত, দক্ষ ও আধুনিক চিন্তা ধারার তরুণ সমাজ গড়ে তুলতে বিএনসিসিকে আরও যুগোপযোগী করা হচ্ছে। একই সাথে তিনি সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং এই সংস্থার সকল সদস্যকে অভিনন্দন জ্ঞাপন করেন।

সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক এবং সামরিক ও অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন