২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৪:৩৩

শিরোনাম
নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের

খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও খুলনা শহর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর যৌথ আয়োজনে বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১২ টায় বয়রাস্থ বাংলাদেশ ইনষ্টিটিউট অব ম্যানেজমেন্ট এর সম্মেলন কক্ষে খুলনা কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকারের সম্পাদনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্দেশ্য তুলে ধরেন, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস। এসময় বিশেষ অতিথি ছিলেন, খুলনা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত সহকারী পরিচালক সুবীর কুমার বিশ্বাস, থানা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, বন বিভাগের ফরেস্ট রেঞ্জ অফিসার মোহাম্মদ ফজলুল হক, কেসিসির ১৮ নম্বর ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা রেজবিনা খানম ও ২৯ নম্বরের শেখ হাফিজুর রহমান। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাখি মেরিলিন মন্ডল।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন