২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ৬:২৮

শিরোনাম
কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল পরিদর্শনে নৌবাহিনী প্রধান

প্রকাশিত: জুলাই ৯, ২০২৫

  • শেয়ার করুন

চট্টগ্রাম, ০৯ জুলাই ২০২৫: জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নৌ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (০৯-০৭-২০২৫) বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি এনসিটি-২ জেটি এলাকায় কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম, এপ্রেইস পয়েন্টে কন্টেইনার এক্সামিন কার্যক্রম এবং সিটিএমএস ভবনে টার্মিনাল অপারেশন সিস্টেম কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়াও তিনি এনসিটিতে কর্মরত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড এর কর্মকর্তা ও সদস্যদের এবং বন্দরের কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে বন্দরের কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং এমডি চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডসহ অন্যান্য সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উলে­খ্য, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত সোমবার ৭ জুলাই ২০২৫ চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড এর কাছে চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব প্রদান করে। চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড এনসিটির দায়িত্ব গ্রহণের ফলে বন্দরের কর্মকান্ডে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে বন্দরের কার্যক্রমকে আরও বেগবান করবে বলে আশা ব্যাক্ত করেন নৌবাহিনী প্রধান। সঠিকভাবে বন্দর পরিচালনার মাধ্যমে দ্রুত পণ্য ওঠানামা ও পরিবহন নিশ্চিত করা হলে দেশের আমদানি-রপ্তানি প্রক্রিয়া গতিশীল হবে যা দেশের অর্থনীতিতে সরাসরি ভুমিকা রাখবে। এছাড়াও, দক্ষ ব্যবস্থাপনার বন্দরের সামগ্রিক কর্মক্ষমতা বৃদ্ধি পেলে তা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করবে, যা জাতীয় অর্থনীতির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সকলে আশা ব্যক্ত করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন