২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৯:৪৭

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুুল্লাহ’র শাহাদাত বার্ষিকী পালন

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪

  • শেয়ার করুন

খুলনা, ১০ ডিসেম্বর ২০২৪ : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লা এর ৫৩তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১০-১২-২০২৪) শহিদগণের সৃতিস্তম্ভে খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার কমডোর এ কে এম জাকির হোসেন পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করেন। পরে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়াও বাদ যোহর খুলনা নৌ অঞ্চলের সকল মস্জিদে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী বীর মুুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় খুলনা নৌ অঞ্চলের কর্মকর্তা ও নৌ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন