২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১০:০০

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

কয়রায় রিমালে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী দিলো রেড ক্রিসেন্ট

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের পক্ষ থেকে মঙ্গলবার কয়রা উপজেলার উত্তর ও দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ঘূর্ণিঝড় ‘রিমালে’ ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী, তারপলিন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কয়রা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশীদ। সূচনা বক্তৃতা করেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান মোস্তাকিম বিল্লাহ মুহিত।

অনুষ্ঠানে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৩শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী,তারপলিন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। খুলনা জেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা ত্রাণ বিতরণকালে সহযোগিতা করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন