৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৯:৪৯

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

তেরখাদার মধুপুর ইউনিয়নে আরআরএফ’র ফসল সম্পর্কিত মাঠ দিবস পালন

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নে ফসল সর্ম্পকিত (ধান চাষ) মাঠ দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আর আর এফ) কতৃক আয়োজিত মধুপুর ইউনিয়নে পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় ফসল সম্পর্কিত (ধান চাষ) এ মাঠ দিবস পালন করা হয়। অনুষ্ঠানে আলোচনা করেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কপিল দেব বসাক, প্রকল্প সমন্বয়কারী মো: আব্দুল আজিজ, শাখা ব্যবস্থাপক ও প্রোগ্রাম অফিসার লাইভলিহুড। এছাড়াও উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল দেব বলেন, ধান চাষ সনাতন পদ্ধতিতে নয়, আধুনিক প্রযুক্তিতে করতে হবে এবং ধান চাষের জন্য উচ্চ ফলনশীল জাত নির্বাচন করতে হবে সঙ্গে রাসায়নিক সারের ব্যবহার কম করে জৈব সার বেশি ব্যবহার করতে হবে। উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ রুম্মান সঠিক সময়ে বীজতলা তৈরি এবং রোপনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
এ অনুষ্ঠানে ৫টি প্রসপারিটি গ্রাম কমিটি থেকে আগত ৭৫ জন সদস্য উপস্থিত ছিল। অনুষ্ঠানটি সঞ্চালন করেন এসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার সুদীপ মল্লিক।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন