২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ১০:০৮

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

দলিত হরিজন জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় মেয়র এর নিকট স্মারকলিপি

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৪

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : দলিত জনগোষ্ঠীর সামাজিক ক্ষমতায়ন এবং বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে ইউএসএইড এর অর্থায়নে, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এর কারিগরী সহযোগীতায় এবং ওয়ার্কিং কমিটি ও দলিত হরিজন সম্প্রদায়ের সহযোগীতায় সেইড প্রকল্পের মাধ্যমে দলিত সংস্থা আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এর নিকট স্মরকলিপি প্রদান করে।
আজ বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টায় নগরভবনে দলিত ওয়ার্কিং কমিটির সদস্যরা মেয়র এর নিকট এ স্মরকলিপি প্রদান করেন। এ স্মরকলিপিতে দলিত হরিজনদের অধিকার প্রতিষ্ঠায় ও জীবনমানউন্নয়নের ৫ টি দাবী উত্থাপন করা হয়।
দাবী গুলোর মধ্যে রয়েছে-বর্ণ বৈষম্য বিলোপ আইন পাস এবং দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ এর নির্বাচনী ইশতেহারে ঘোষনাকৃত সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও সংখ্যালঘু কমিশন গঠনের ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ গ্রহন করা। খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা সিটি কর্পোরেশনের আওতাভূক্ত দপ্তর সমূহে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের ক্ষেত্রে আউটসোর্সিং পদ্ধতি বাতিল করা এবং প্রকৃত হরিজনদের নিয়োগ প্রদান করা। ১৭নং ওয়ার্ড সোনাডাঙ্গা হরিজন কলোনীর পুকুর সংস্কার করে তা ব্যবহারের উপযুক্ত করা। ২১নং ওয়ার্ডে বসবাসকারী হরিজনদের স্থায়ী আবাসনের ব্যবস্থা করা। মহেশ^রপাশা ঋষিপাড়ার কালিমন্দির সংলগ্ন খাস জমি মন্দিরের নামে বরাদ্দ করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।
এ স্মরকলিপি প্রদান করার সময় উপস্থিত ছিলেন শেখ আশরাফুজ্জামান, সভাপতি, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, খুলনা, মিনা আজিজুর রহমান, নাগরিক নেতা, খুলনা, সালমা জাহান মনি, সদস্য, ওয়ার্কিং কমিটি, দিপক সরকার, দলিত কমিউনিটি লিডার, সাংবাদিক, ওয়ার্কিং কমিটির সদস্য বৃন্দ এবং ইসরাত নূয়েরী হোসেন, প্রকল্প ব্যবস্থাপক, সেইড, দলিত, অরুন দাশ প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন