২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সন্ধ্যা ৬:৪৪

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

ঝিলবুনিয়া দরবারে বার্ষিক ওয়াজ মাহফিল শুরু ৭ মার্চ

প্রকাশিত: মার্চ ২, ২০২৪

  • শেয়ার করুন

মোংলা প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জে ঝিলবুনিয়ায় হযরত পীর সাহেবের নিজ বাড়ীতে বার্ষিক ঈছালে ছাওয়াব ও ওয়াজ মাহফিল শুরু হবে আগামী ৭ মার্চ বৃহস্পতিবার। তিনদিনব্যাপী এই বার্ষিক ওয়াজ মাহফিলের আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে ৯ মার্চ শনিবার সকালে। মোনাজাতে দোয়া করবেন, বাংলাদেশের বিশিষ্ট আধ্যাত্মিক প্রাণপুরুষ, জ্ঞানতাপস, সাধক ও ঝিলবুনিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুর।

ঝিলবুনিয়া দরবার শরীফ সুত্রে জানা গেছে, এই ঈছালে ছাওয়াব ও ওয়াজ মাহফিলের প্রথম দিনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ওয়াজ নসিহত করবেন, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক হযরত মাওলানা নুর মুহাম্মদ সাহেব। দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ নসিহত করবেন, পিরোজপুর জেলার নাংগুলী দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ আব্দল মতিন (দাঃ)। এদিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ওয়াজ নসিহত করবেন, ঢাকার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অতিরিক্ত মোহাদ্দিস হযরত মাওলানা কবি নুরুল আমীন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে ওয়াজ করবেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দানেজপুর সিদ্দিকীয়া নেছারিয়া ছালেহিয়া কুরবানিয়া রহমানিয়া খানকা শরীফের পরিচালক ও বিশিষ্ট তরিকত গবেষক এবং তরিকত তালিম দাতা হযরত মাওলানা মাহমুদুল মুরসালীন সাহেব।

এছাড়াও ঝিলবুনিয়া দরবারে অনুষ্ঠিত এই মাহফিলে দরবারের ওলামা, খেলাফা, তালিমদাতা ও পীরভাইগন ওয়াজ নসিহত করবেন। ৯ মার্চ শনিবার সকালে হযরত পীর সাহেব হুজুর কেবলা আখেরী মোনাজাতের মাধ্যমে দোয়া করবেন বলে জানা গেছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন