২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সন্ধ্যা ৭:৩৯

শিরোনাম
নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের

বেতাগায় আ’লীগের আনন্দ মিছিল ও সভা

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩

  • শেয়ার করুন

ফকিরহাট প্রতিনিধি : বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করায় ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশের নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল ও আলোচনা সভা বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বেতাগা বাজারে অনুষ্ঠিত হয়েছে।

বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে একটি বিশাল আনন্দ মিছিল বেতাগা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে বেতাগা ইউনিয়ন পরিষদে গিয়ে শেষ হয়। সেখানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আনন্দ কুমার দাশ এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ।

সভায় বিশেষ অতিথি ছিলেন, সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক। এতে আরো বক্তৃতা করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ ইমরুল হাসান। এছাড়াও পিলজংগ শুভদিয়া বাহিরদিয়া মুলঘর লখপুর নলধা ও ফকিরহাট সদর ইউনিয়নে অনুরুপ আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন