৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১:১২

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

মোংলা বন্দরে প্রথমবার কয়লার বড় চালান নিয়ে বিদেশি জাহাজ

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩

  • শেয়ার করুন

মোংলা প্রতিনিধি : প্রথমবারেরমতো কয়লার বড় চালান মোংলা বন্দরে ভিড়েছে লাইব্রেরিয়ান পতাকাবাহী ‘এম ভি মানা’ জাহাজ। গত রবিবার (৫ নভেম্বর) বন্দরের ফেয়ারওয়েতে জাহাজটি নোঙর করলেও বন্দর কর্তৃপক্ষ শনিবার (১১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে। বন্দর সৃষ্টির ৭২ বছরের মধ্যে এত বড় চালানের কয়লা নিয়ে এর আগে কোন জাহাজ ভেড়েনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ সচিব মোঃ মাকরুজ্জামান বলেন, বন্দরের আউটবারে (বহিনোঙ্গর) নিয়মিত ড্রেজিংয়ের ফলে বড় চালানের পণ্য নিয়ে অনায়াসেই গভীর ড্রাফটের জাহাজ ভিড়তে পারছে। গত ৫ নভেম্বর আসা বিদেশি ওই জাহাজে ৬০ হাজার ৫০০ মেট্রিকটন কয়লা আসে। ফেয়ারওয়েতে নোঙ্গর করা ওই জাহাজ থেকে ৩১ হাজার ৫০০ মেট্রিকটন কয়লা খালাস করা হয়। এরপর বাকি ২৯ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে জাহাজটি বন্দরের ২ নম্বর বয়ায় নোঙ্গর করে। দুই একদিনের মধ্যে পুরোপুরি কয়লা খালাস করে বন্দর ত্যাগ করবে বিদেশি এই জাহাজ।

উপ সচিব মোঃ মাকরুজ্জামান আরও বলেন, নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে নদী শাসনের ফলে গভীর ড্রাফটের যেকোন জাহাজ এখন বন্দরে ভিড়তে পারছে। এছাড়া যেকোন পণ্য খালাস ও হ্যান্ডলিং করতে মোংলা বন্দরের সক্ষমতা তৈরি হয়েছে। আধুনিক যন্ত্রপাতি দিয়ে এই বন্দরে আসা বিদেশি জাহাজ থেকে পণ্য খালাস করায় এই বন্দর ব্যবহারে বিদেশিরাও আগ্রহী হচ্ছেন।

মোংলা বন্দরে প্রথমবার বড় কয়লার চালান নিয়ে আসা ‘এম ভি মানা’ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট সুলতান শিপিং লাইন্সের প্রতিনিধি মাহমুদুল হক রাজু বলেন, গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার বোনটাং বন্দর থেকে কয়লা লোড হয়ে সরাসরি মোংলা বন্দরে আসে। এই জ্বালানি কয়লা ছোট লাইটার জাহাজের মাধ্যমে খালাস করে খুলনার রুপসায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন