১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৮:১১

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

খুবি’র পরিবহন পুলে যুক্ত হলো নতুন অ্যাম্বুলেন্স

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত হলো নতুন ক্রয়কৃত একটি অ্যাম্বুলেন্স। গতকাল (বৃহস্পতিবার) দুপুর ১টায় ফিতা কেটে নতুন এই অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। উপাচার্য এসময় অ্যাম্বুলেন্সটি পর্যবেক্ষণ করেন। এর আগে সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাম্বুলেন্সটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে হস্তান্তর করে।

এসময় উপাচার্য সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আজ খুলনা বিশ্ববিদ্যালয়ের আরও একটি অপূর্ণতার জায়গা পূর্ণ হলো। বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরী চিকিৎসাকেন্দ্রে আগে দুইটি অ্যাম্বুলেন্স ছিলো, এখন নতুন একটি ক্রয়ের ফলে আরও একটি অ্যাম্বুলেন্স সংযুক্ত হলো। ফলে এখন থেকে ২৪ ঘণ্টা জরুরি অ্যাম্বুলেন্স সেবা পাবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। এই অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয়ের সম্পদ, এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সকলের।

তিনি বলেন, আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে আরও ভালো অবস্থানে নিতে চাই। এ লক্ষ্যে ইতোমধ্যে উন্নতমানের মেডিকেল যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা যথাযথভাবে উন্নতমানের স্বাস্থ্যসেবা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ, সাধারণ সম্পাদক প্রফেসর ড. লস্কর এরশাদ আলী, পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকী, চিফ মেডিকেল অফিসার ডা. কানিজ ফাহমিদা, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা, অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি এস এম মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডলসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন