১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ২:২৫

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে  ভারতীয় শাড়ী, থ্রীপিচ, থান কাপড় ও ভারতীয় বিভিন্ন প্রসাধনী  সহ আটক ২।

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৩

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় শাড়ি,থ্রিপিস,থান কাপড় ও ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনীসহ মাহবুব শেখ ও আঃ রহিম নামে ২ জন কে আটক করেন।রোববার দুপুরে তাদেরকে ভারতীয় মালামালসহ হাতেনাতে আটক করা হয়।

যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয় এর নিদের্শক্রমে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়ার নেতৃত্বে অদ্য ইং-০৯/০৪/২০২৩ তারিখ ১৫:১৫ ঘটিকার সময় অত্র থানা এলাকার ভবেরবেড় সাকিনস্থ বেনাপোল রেল স্টেশন এর দক্ষিন পাশে মোড়ল বাড়ীর মোড় ঢালাই রাস্তার উপর হতে ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, থান কাপড়সহ ভারতীয় বিভিন্ন প্রসাধনী সর্বমোট মূল্য-৯,১৪,৪২৫/-টাকাসহ আসামী-১। মোঃ মাহবুব শেখ (৩০), পিতা-মৃত তোতা মিয়া শেখ, মাতা-মোছাঃ আলেয়া বেগম, সাং-ভবেরবেড়, ২। মোঃ আঃ রহিম (২২), পিতা-মোঃ বাদশা ফকির, মাতা-হাজেরা খাতুন, সাং-ছোট আঁচড়া, উভয় থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৯/০৪/২০২৩
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন