২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৮:৫২

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

বেনাপোল আমড়াখালি চেকপোস্ট থেকে বিজিবির হাতে ৩০ হাজার আমেরিকান ডলার সহ ১ জন আটক।

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ আমড়াখালি বিজিবি সদস্যরা রোববার একটি পরিবহন তল্লাশি করে ৩০ হাজার আমেরিকান ডলার সহ তোফাজ্জল(৫২)নামে একজন কে আটক করেছে।

১৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ যশোর ব্যাটালিয়নের অধীনস্থ আমড়াখালী চেকপোস্ট হতে ৩০,০০০$ ইউএস ডলারসহ ০১ জনকে আটক করেছে আমড়াখালী চেকপোস্টের একটি চৌকষ টহলদল। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল আহমেদ হাসান জামিল, বিজিবিএমএস, জি+ জানান, দীর্ঘদিন যাবত ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে আমড়াখালী চেকপোস্টে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে অদ্য ১৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ ১৮৪০ ঘটিকায় অধিনায়ক, লেঃ কর্নেল আহমেদ হাসান জামিল, বিজিবিএমএস, জি+ এর নির্দেশনায় সুবেদার মোঃ আহাদ আলী এর নেতৃত্বে বেনাপোল বিওপির অধীনস্থ আমড়াখালী চেকপোষ্টে একটি নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আমড়াখালী চেকপোষ্টের সামনে কলকাতা হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশিকালে একজন যাত্রীকে সন্দেহ হওয়ায় তাকে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় তার পায়ের জুতার মধ্যে ৩০,০০০$ ইউএস ডলারসহ তাকে আটক করা হয়। যার সিজার মূল্য ৩৩,০০,০০০/- (তেত্রিশ লক্ষ) টাকা। পরবর্তীতে তার ব্যাগ তল্লাশি করে ভারতীয় ০১ টি আই ফোনসহ ০২ টি মোবাইল জব্দ করা হয়। আটককৃত ব্যাক্তির নাম- মোঃ তোফাজ্জল হোসেন (৫২), জেলা-মুন্সিগঞ্জ। আটককৃত মোবাইল ও ইউএস ডলারসহ সর্বমোট সিজার মূল্য ৩৩,৪০,০০০/- (তেত্রিশ লক্ষ চল্লিশ হাজার) টাকা।

আটককৃত মোবাইল ও ইউএস ডলারসহ আসামীকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৯/০২/২০২৩
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন