১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৭:৪৬

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৬০ লিটার দেশী মদসহ ১ জন আটক।

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল পোর্ট থানা পুলিশের এক অভিযানে ৬০ লিটার দেশী মদসহ আব্দুল মজিদ টুনু (৫২)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।শনিবার রাতে তাকে মদসহ হাতেনাতে আটক করা হয়।সে সাদিপুর গ্রামের মৃত মতলেব এর ছেলে।

থানার ডিউটি অফিসার জানান,যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয় এর নির্দেশক্রমে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া স্যারের নেতৃত্বে অদ্য ইং-১৪/০১/২০২৩ তারিখ বেনাপোল বাজারের মধ্যে হতে রাত্র ২১:১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান চালিয়ে মদের আস্তানা গুড়িয়ে ৬০ লিটার দেশী মদসহ আসামী মোঃ আব্দুল মজিদ টুনু (৫২), পিতা-মৃত মতলেব, সাং-সাদিপুর (স্কুলপাড়া), থানা-বেনাপোল পোর্ট, জেলা-যাশোরকে গ্রেফতার করেন ।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া।

এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া যোগদান করার পর থেকে একের পর এক মাদকের চালান আটক করছে।তিনি বলেন মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক না কেনো তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে ।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৪/০১/২০২৩
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন