১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১২:৩৭

শিরোনাম
সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের

বিএসএফ এর নির্যাতনে নিহত বাংলাদেশীর লাশ বেনাপোল দিয়ে হস্তান্তর।

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
বিএসএফের নির্যাতনে নিহত বাংলাদেশী মোঃ শাহীন(৩০)নামে এক যুবকের লাশ বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ।বৃহস্পতিবার রাত ১০ টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে লাশটি বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

জানা যায় ২১ বিজিবি এর দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৭০ আর এর নিকট দিয়ে বাংলাদেশী নাগরিক মোঃ শাহিন মিয়া (৩০)পিতা-মোঃ বাছা মিয়া, পোষ্ট-বালুন্ডা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর গত ১৩ ডিসেম্বর ২০২২ তারিখে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে।
এ সময় ভারতের ১৫৮/ঘোনারমাঠ ক্যাম্পের টহলদল কর্তৃক আটক ও মারধর করে অবৈধ অনুপ্রবেশের দায়ে বনগাঁও থানায় সোপর্দ করে। উক্ত ব্যক্তিকে শারীরিক নির্যাতনের ফলে অসুস্থ হলে গত ১৬ ডিসেম্বর ২০২২ তারিখ সকালে বনগাঁও হসপাতালে ভর্তি করা হলে গত ১৭ ডিসেম্বর ২০২২ তারিখ ০১০০ ঘটিকায় মৃত্যুবরণ করে।

বিজিবি জানান,বাংলাদেশ এবং ভারত হাই কমিশনের আলোচনার মাধ্যমে লাশটি হস্তান্তর করেছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২২/১২/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন