২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১২:৩৯

শিরোনাম
নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের

বেনাপোল সাদিপুর সীমান্তে বাংলাদেশীকে লক্ষ বিএসএফ ২ রাউন্ড গুলি,বিজিবি কর্তৃক বাংলাদেশি আটক।

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
যশোর ৪৯ বিজিবি বেনাপোল আইসিপি এর অধীনস্থ সাদিপুর পোতা পোস্টের দায়িত্বপূর্ণ মেইন পিলার ১৯ এর নিকট দিয়ে আজ ২৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার সময় বাংলাদেশী নাগরিক মোঃ আকবর আলী (৩৫), পিতা-মৃত সামসুর রহমান, গ্রাম-কলবাড়ী, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা।
সে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় ১৫৮ বিএসএফ ব্যাটালিয়ন এর জয়ন্তপুর ক্যাম্পের টহলদল তাকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি করে। এ সময় উক্ত ব্যক্তি দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে আসলে বেনাপোল আইসিপি পোতা পোষ্টের বিজিবি তাকে আটক করে। আটককৃত ব্যক্তি ৬ মাস আগে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিল বলে বিজিবির কাছে স্বীকার করেন।
বিএসএফ কর্তৃক গুলির ঘটনায় কোন প্রকার হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বিজিবি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন