২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৮:০৩

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

বাগেরহাটে দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২

  • শেয়ার করুন

বাগেরহাটে দুর্বৃত্তের গুলিতে জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম তানু ভূঁইয়া (৩৭) নিহত হয়েছেন।

শুক্রবার (১১ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে শহরের বাসাবাটি পদ্মপুকুরের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নুরে আলম বাসাবাটি এলাকার মৃত আব্দুর রউফ ভূঁইয়ার ছেলে।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শহরের বাসাবাটি পদ্মপুকুরের মোড় এলাকায় এলাকায় দুর্বৃত্তরা তানু ভূঁইয়ার ওপর গুলি চালিয়ে চলে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যার বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার গুলিবিদ্ধ হয়ে তানু ভূঁইয়ার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহত ব্যক্তির শরীরে কয়টি গুলি রয়েছে, তা তাৎক্ষণিক নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

নিহতের বড় ভাই আবুল কাশেম সেলিম ভূঁইয়া বলেন, আমার ভাইকে ওরা গুলি করে মেরে ফেলেছে। আমি এর উপযুক্ত বিচার চাই।

বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়ক পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, তানু ভূঁইয়া নামে এক ব্যক্তি অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। তিনি বিএনপি নেতা এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন।

তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন