১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,ভোর ৫:৪১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

ফেনীতে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২

  • শেয়ার করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দুলামিয়া এলাকায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আরও ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দলের সদস্যরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন- নাজমুল (২৯) কাভার্ডভ্যানের সহযোগী, বাসের যাত্রী রিয়াজ উদ্দিন, তার বাড়ি লক্ষ্মীপুরের ভবানীপুরে।

নিহতদের মধ্যে বাস ও কাভার্ডভ্যানচালক রয়েছেন বলে পুলিশের ধারণা।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল।

এ সময় উল্টো পথে আসা কাভার্ডভ্যানের সঙ্গে দ্রুতগামী বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক পুলিশ হতাহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে ১০-১৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে বাস ও কাভার্ডভ্যানচালকের মরদেহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এসএম সোহরাব আল হোসাইন বলেন, আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালে রয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন