৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১:০১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

ইউক্রেনে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হলেন জার্মান প্রেসিডেন্ট

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২

  • শেয়ার করুন

হঠাৎ করে ইউক্রেন সফরে গিয়ে বিপদে পড়েছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টেইনমায়ার। জানা গেছে, ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছানোর পর দক্ষিণ দিকের শহর কোরিউকিভকা সফরে যান জার্মান প্রেসিডেন্ট। তিনি সেখানে পৌছানোর পর হামলার আগাম সতর্কতামূলক সাইরেন বেঁজে ওঠে। এরপর বাধ্য হয়ে দ্রুত একটি আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন তিনি।

মঙ্গলবার বাধ্য হয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার ব্যাপারে জার্মান প্রেসিডেন্ট বলেছেন, আমরা প্রথম দেড় ঘণ্টা একটি এয়ার রেইড আশ্রয়কেন্দ্রে অবস্থান করি। এখানকার মানুষ কি রকম অবস্থার মধ্যে বাস করছেন তা আমাদের বুঝিয়েছে।

উল্লেখ্য, যুদ্ধের শুরুতে ইউক্রেনের কোরিউকিভকা শহরটি দখল করেছিল রুশ সেনারা। কিন্তু পরবর্তীতে তারা শহরটি থেকে পিছু হটতে বাধ্য হয়।

তবে রুশ বাহিনী শহরটি ত্যাগ করার আগে এর অবকাঠামোর ব্যাপক ক্ষতি সাধন করে। প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন, স্টাইনমায়ার শহরটির জরুরি অবকাঠামো তৈরি করতে সহায়তা প্রদান করবেন।

এ শহরের বাসিন্দাদের প্রশংসা করে জার্মান প্রেসিডেন্ট বলেন, এখানকার মানুষ খালি হাতে ট্যাংককে পরাস্ত করেছে।

রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক থাকায় জার্মান প্রেসিডেন্টকে ইউক্রেনে আসতে প্রথমে বাধা দিয়েছিল দেশটির সরকার। কিন্তু শেষ পর্যন্ত তিনি ইউক্রেনে এসেছেন। ইউক্রেনে এসেই জার্মান প্রেসিডেন্ট ঘোষণা দেন, জার্মানি ইউক্রেনকে সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে আরও সহায়তা করবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন