২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১১:৪১

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত সহিদুলের নিয়োগ বাতিল

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২২

  • শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ সিদ্ধান্ত গত ১ সেপ্টেম্বর থেকেই কার্যকর ধরা হবে।
“বিসিএস পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে” রাষ্ট্রদূত পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কথা বলা হয়েছে।
তবে তাকে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছিল আগেই। পররাষ্ট্র মন্ত্রণালয় গত জুলাই মাসেই ভারতে বাংলাদেশ হাই কমিশনারের দায়িত্ব পালন করে আসা মুহাম্মদ ইমরানকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত করে পাঠানোর ঘোষণা দিয়েছিল।

২০২১ সালের জানুয়ারি মাসে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন মো. সহিদুল ইসলাম। তার আগে তিনি বিমসটেকের মহাসচিবের দায়িত্বে ছিলেন।

রাষ্ট্রদূত হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ওয়াশিংটনে বাংলাদেশ মিশনে কাউন্সেলর এবং মিনিস্টার বা মিশন উপ-প্রধানের দায়িত্বও পালন করেন সহিদুল।

১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগ দেওয়ায় সহিদুল ইসলাম দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সেও বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন