৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৭:২৯

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৭ নভেম্বর

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২২

  • শেয়ার করুন

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৭ নভেম্বর। বিরতিহীন ভাবে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ নির্বাচন। গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১১টায় খুলনা জেলা আইনজীবী সমিতির বঙ্গবন্ধু ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এড. মোঃ লিয়াকত আলী মোল­া সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ এর নির্বাচনী তফসিল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা পর্ষদের সদস্য এড. এফ এম আক্তারুজ্জামান ও এড. মোঃ আহাদুজ্জামান।
ঘোষিত তফসিল সূত্রে জানা গেছে, আগামী ১ নভেম্বর মনোনয়নপত্র দাখিল ও ৩ নভেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ১০ নভেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষদিন।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ খুলনা মনোনীত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত এড. সাইফুল ইসলাম ও এস এম তারিক মাহমুদ তারা পরিষদের প্যানেল ঘোষণা করা হয়েছে। এ প্যানেলে কে এম মিজানুর রহমান ও শিরিণ আক্তার পপিকে সহ-সভাপতি, তমাল কান্তি ঘোষ যুগ্ম-সম্পাদক, কাজী সাইফুল ইসলামকে লাইব্রেরি সম্পাদক, মোঃ আসাদুজ্জামান গাজী মিল্টনকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং খাদিজা আক্তার টুলু, প্রজেশ রায়, সাবিরা সুলতানা হ্যাপি, সরদার আশরাফুর রহমান দিপু, এস এম আব্দুস সাত্তার, মোঃ মমিনুর রইসলাম মনির ও ওমর ফারুক রনিকে নির্বাহী সদস্য প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
অন্যদিকে, বিএনপি সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত এড. শরিফুল জোয়াদ্দার খোকনকে সভাপতি ও এড. একেএম শহিদুল আলমকে সাধারণ সম্পাদক করে প্যানেল ঘোষণা আসছে। খুলনার অন্যতম মর্যাদা সম্পন্ন পেশাজীবী সংগঠন জেলা আইনজীবী সমিতির সদস্য সংখ্যা প্রায় দেড় হাজার।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন