৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৮:৫৩

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

বেনাপোল বন্দরে সড়ক দুর্ঘটনায় ভারতীয় গাড়ি চালকের মৃত্যু।

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
যশোরের বেনাপোল বন্দর নগরীতে ট্রাকের চাপায় ভারতীয় ট্রাকের চালক শ্যামসুন্দর নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শ্যাম সুন্দর ভারতের উত্তর প্রদেশ রাজ্যের তেজীরামের ছেলে। এ ঘটনায় বাংলাদেশের ঘাতক ট্রাকটি ও  ট্রাকের চালক সিলনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। শিলন চুয়াডাঙ্গা এলাকার বাসিন্দা।

রোববার (১৬ই অক্টোবর ২০২২) সকাল ৬টার দিকে বেনাপোল পোট থানার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভারতীয় ওই ট্রাক চালক বেনাপোল বন্দরের ভিতরে ট্রাক রেখে বাইরে রাস্তার ধার দিয়ে হাঁটছিলো। এ সময়ে বাংলাদেশি একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মাথা ছিন্ন বিচ্ছন্ন হয়ে মৃত্যু হয়। আশপাশের লোকজন বেনাপোল থানা পুলিশকে খবর দিলে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে মৃত্যু দেহটি উদ্ধার করে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল ভূইয়া বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পায়, ট্রাক একজনকে চাপা দিয়ে পালিয়েছে। সাথে সাথে আমি নিজেই বাসা থেকে বের হয়ে থানা থেকে একটি টিম নিয়ে প্রথমে মৃতদেহ টি উদ্ধার করি। পরে ঘাতক ট্রাকটি ও ট্রাকের চালককে আটক করতে সক্ষম হই। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। এবং নিহতর পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানান।

প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৬/১০ /২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন