১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:৩৮

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

লিফটের নিচে মুক্তিযোদ্ধার মরদেহ: সাতক্ষীরা মেডিকেলের পরিচালকসহ চারজনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২২

  • শেয়ার করুন

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিত্যক্ত লিফটের নিচে মুক্তিযোদ্ধা সৈয়দ আলীর মরদেহ উদ্ধারের ঘটনায় হাসপাতালের পরিচালকসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে সদর থানায়। মামলার আসামিরা হলেন হাসপাতালের পরিচালক ডা.কুদরত-ই-খোদা, টেকনেশিয়ান আব্দুল হালিম, ওয়ার্ড মাস্টার মুরাদ হোসেন ও লিফটম্যান আরিফ।

মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা একটার দিকে নিহতের ছেলে আব্দুল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আব্দুল্লাহ বলেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা। তিনি গত ৪ অক্টোবর ওষুধ নিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান আনুমানকি ১১টায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ৫ অক্টোবর সদর থানায় তাকে নিখোঁজ উল্লেখ করে একটি সাধারণ ডায়েরী করি। এরপর ৯ অক্টোবর বাবার গলিত লাশ মেডিকেল কলেজ হাসপাতালের পরিত্যক্ত লিফটের নিচ থেকে উদ্ধার করা হয়।

মামলায় উল্লেখ করা হয়, হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও হাসপাতালের সাধারণ কর্মচারী ও কিছু দালালের কারণে আমার বাবার এমন নৃশংস মৃত্যু হয়েছে।

এ নিয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) স.ম কাইয়ুম বলেন, নিহতের ছেলে বাদী হয়ে পরিচালকসহ চারজনের নামে মামলা দিয়েছেন। মামলাটি নথিভুক্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন