২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ২:৪৮

শিরোনাম
নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের

পার্বতীপুরে খুলনাগামী ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২২

  • শেয়ার করুন

দিনাজপুরের পার্বতীপুরে খুলনাগামী মেইল ট্রেনের ধাক্কায় সোহাগ (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী মেইল ট্রেনের ধাক্কায় হলদীবাড়ি রেলগেট দরদী হোটেলের পেছনে ওই দুর্ঘটনা ঘটে।

তিনি পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের কালাইঘাটি গ্রামের দুখু মিয়ার ছেলে। পরে খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নূরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন