১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৮:৪০

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: অক্টোবর ১, ২০২২

  • শেয়ার করুন

ঝিনাইদহর কালীগঞ্জে মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের সংঘর্ষে দুইজন আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গাজির বাজার বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই উপজেলার বাকরা গ্রামের আলেক মণ্ডল (৪৫) ও একই গ্রামের মাজেদুল হকের ছেলে এনামুল হক আরিফ (১৮)।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আরিফ মোটরসাইকেল চালিয়ে গাজির বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে বটতলা এলাকায় এলে একটি বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই এনামুলের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহতাবস্থায় বাইসাইকেল আরোহী আলেককে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন