৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ১২:০৬

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে ১৬ পিস সোনারবার সহ একজন স্বর্ন পাচারকারী আটক।

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে ১ কেজি ৮৪৬ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বারসহ জনি (৪০) নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আটক জনি বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।
২১বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, বুধবার (১৭ আগষ্ট) সকাল ৯ দিকে শার্শার গোগা সীমান্ত দিয়ে বৃহৎ একটি স্বর্ণের চালান পাচার হয়ে যাচ্ছে জানতে পারে বিজিবি।
এখবর পেয়ে গোগা ক্যাম্পের বিজিবি সদস্যরা ওই এলাকার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে একজন স্বর্ন পাচারকারীকে আটক করে। পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ১৬ পিস স্বর্ণ জব্দ করা হয়। যার ওজন ১কেজি ৮৪৬ গ্রাম। মূল্য প্রায় ১কোটি ৫৩ লাখ টাকা।
সোনাসহ আটক আসামি জনিকে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৭/০৮/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন